শিশু ধর্ষণের শিকার একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের তফসের শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশু, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটি গত সোমবার বিকেলে বাড়ির পাশে বাগানে একা খেলা করছিল। এ সময় প্রতিবেশী তফসের শেখ শিশুটিকে ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুটি বাড়ি ফিরে ঘটনা জানায়। রাতে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ডুমুরিয়া থানার মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, ঘটনার পরপরই শিশুটির পরিবার থেকে অভিযোগ পেয়ে তফসের শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ডুমুরিয়া থানা হাজতে গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত তফসের শেখ বলেন, ‘ওই মেয়েটা দীর্ঘদিন ধরে আমার বাগানের আম চুরি করত। সোমবার বিকেলে তাকে ধরে ভয় দেখাইয়ে তাড়িয়ে দিই বলে সে আমার নামে বদনাম করছে।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইউনুস আলী বলেন, ‘রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন সে তলপেটে তীব্র ব্যথার কথা বলেছিল। তাই শিশুটিকে জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিত শিশু ও নারী চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।’ ডুমুরিয়া থানার ওসি মসিউর রহমান বলেন, শিশুটির মা বাদী হয়ে তফসের শেখের নামে মামলা করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।