শিশু ধর্ষণের শিকার, কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় পাঁচ বছরের একটি শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর নাহিদ হাসানকে (১৪) পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে বড়লেখা সদর ইউনিয়নে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় বড়লেখা সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের নাহিদ হাসান শিশুটিকে জোর করে একটি টিলায় নিয়ে ধর্ষণ করে চলে যায়। শিশুটির চিৎকারে তার মা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। সন্ধ্যার দিকে শিশুটিকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিশুটির মা শনিবার রাতেই নাহিদ হাসানের বিরুদ্ধে বড়লেখা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।