শিশু ধর্ষণের শিকার গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামে নয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামে। গত বুধবার শিশুটির মা স্থানীয় রফিক (২৭) ও তাঁর সহযোগী জসীমের (২৫) বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করেছেন।