শিশু ধর্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জের কাটপট্টি এলাকার আবুল হোসেনের ছেলে আবদুল খালেক চকলেট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুটিকে শীতলক্ষ্যা নদীর তীরে আখখেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষক খালেক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা বন্দর থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।