শিশু নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যচর্চা শিশুদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত যেতে আগ্রহী করে তোলে আর ‘নাটক জীবনের কথা বলে’ প্রতিপাদ্য সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শিশু নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় উপজেলার গোতামারী ইউনিয়নের গোতামারী ডিএনএসসি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেসরকারি প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রূপান্তর নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করেন দিনব্যাপী এ শিশু নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।