শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা চানখালী খালে নৌকা থেকে পড়ে মোহাম্মদ আরমান (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল আটটায় দক্ষিণ বরিয়া গ্রামে। সে ওই গ্রামের মোহাম্মদ ইয়াছিনের ছেলে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের তিন সদস্যের উদ্ধারকারী (ডুবুরি) দল দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।