শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর কাঠিপাড়া এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে গোসল করতে নেমে মো. রিফাত (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তার বাবা নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা মো. খোকন বলেন, নানা বাড়িতে বেড়াতে এসে রিফাত তার ভাইয়ের সঙ্গে গোসল করতে যায়। এ সময় রিফাত নদীতে ডুবে যায়। নলছিটির ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়েও শিশুটির খোঁজ পায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।