শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাশেদুল ইসলাম (১০) নামের এক শিশু তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাশেদুলের বাবা আলতাফ হোসেন জানান, গত সোমবার সকাল সাড়ে সাতটায় তাঁর ছেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, রাশেদুলের সন্ধান পেতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।