শিশু নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে পায়রা নদীতে গতকাল এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ ফাতেমা (৮) নলবুনিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে চুন্নু চৌকিদার তাঁর নাতি ফাতেমাকে নিয়ে পায়রা নদীতে মাছ ধরতে যান। তেঁতুলবাড়িয়া ভাঙন এলাকায় ঝাঁকি জাল নদীতে নিক্ষেপ করতে গিয়ে তিনি ও ফাতেমা মাটি ভেঙে নদীতে পড়ে যান। চুন্নু সাঁতরে কিনারে উঠতে পারলেও ফাতেমাকে পাওয়া যায়নি। কোস্টগার্ডের তালতলী উপজেলার সখিনা ক্যাম্পের পেটি অফিসার জীবেশ কান্তি ঢালি জানান, ফাতেমাকে উদ্ধারের তৎপরতা চালানো হয়েছে। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি।