প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীতে গতকাল মঙ্গলবার নদে গোসল করতে নেমে ইসরাত জাহান (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার বাওয়াইর গ্রামের ইসলামুদ্দিনের মেয়ে। ওই শিশুর পরিবারের সদস্যরা বলেন, ইসরাত তার চাচাতো বোনদের সঙ্গে গতকাল সকালে গোসল করতে গ্রামের পাশে জিঞ্জিরাম নদে যায়। একপর্যায়ে নদের স্রোতে ইসরাত ভেসে যায়। খবর পেয়ে পরিবারের লোকজনকে খোঁজাখুঁজি শুরু করে। কুড়িগ্রাম অফিস