শিশু নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের চ্যানেলের পানিতে ডুবে জাকির হোসেন (৭) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল রোববার সকালে ওই ঘটনা ঘটলেও রাত নয়টা পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। নিখোঁজ শিশুর মা জহুরা খাতুন জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে জাকির স্থানীয় বাজার থেকে পিঠা আনতে গিয়ে পানি নিষ্কাশন চ্যানেলের রেলিংয়ে ঝুলে খেলা করছিল। এ সময় সে পা পিছলে চ্যানেলের পানিতে পড়ে যায়। পানিতে প্রচণ্ড স্রোত থাকায় মুহূর্তের মধ্যে জাকির মেঘনা নদীর পানিতে তলিয়ে যায়।