শিশু নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর ধানদী গ্রামে গত শনিবার সন্ধ্যায় এক ইউপি সদস্য পুলিশের সামনেই রিয়াজ (১১) নামের এক শিশুকে শারীরিক নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিয়াজ এলাকার মো. জালাল মৃধার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসামির বাড়ি চিনিয়ে দিতে মোটরসাইকেলে না ওঠা এবং আসামির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে জানতে পারায় কেশবপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো. শাহজাহান রিয়াজকে মারধর করেন।