শিশু নির্যাতন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সামিউল ও খুলনায় রাকিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশে শিশু নির্যাতন বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে মানববন্ধন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সদস্যরা। বেলা দুইটায় শহরের ডিএস রোডে এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে ইউনিয়ন পরিষদ ফোরাম সুনামগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ আলী খান, সহসভাপতি শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রশিদ প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, শিশু হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশে শিশু নির্যাতন বন্ধ হবে না। সরকারকে এ বিষয়ে আরও কঠোর হতে হবে। সুনামগঞ্জ অফিস|