শিশু নির্যাতনের ঘটনায় ইউনিসেফের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার সাম্প্রতিক সময়ে খুব অল্প দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে শিশুকে নির্যাতন করে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণভাবে শিশু অধিকার নীতি বিরোধী।
আজ বৃহস্পতিবার ইউনিসেফের এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এডওয়ার্ড বেগবেদার তাঁর এ উদ্বেগ প্রকাশ করেন।
এডওয়ার্ড বেগবেদার বলেছেন, ‘ইউনিসেফ দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশ সরকার এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইন ও বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে যাতে করে এই ধরনের ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি আর না ঘটে।’
ইউনিসেফের এই প্রতিনিধি শিশু নির্যাতনের ঘটনাগুলো গণমাধ্যম যথাযথ গুরুত্ব দিয়ে তুলে ধরছে উল্লেখ করে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন।