শিশু নির্যাতনের শাস্তি চান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুরে ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র বিল্লাল হোসেনকে পুলিশ কর্তৃক নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী। তিনি এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে বিচারপতি আমিরুল বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী গত ৭ মার্চ বাবার কথিত অপরাধের জন্য গৌরীপুর থানার পুলিশ শিশু বিল্লালকে উপর্যুপরি লাথি মেরে অজ্ঞান করে ফেলে। দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি বিল্লালের সুচিকিৎসারও দাবি জানিয়েছেন তিনি।