প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুল নামক স্থানে একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় রেখা বেগম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় সঙ্গে থাকা তার বোন পাখি বেগম (১০) আহত হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এবং তারা ফেনী শহরের আবু তাহের কলোনিতে বসবাস করে। ফেনীর মহীপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছালে আহম্মদ মাইক্রোর ধাক্কায় এক শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।