শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুর বিবিরপুকুর এলাকায় গতকাল রোববার পিকআপ ভ্যানের ধাক্কায় ফারহানা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাগদুবরা গ্রামের ফারুক আহম্মেদ তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে দুপচাঁচিয়ায় যাচ্ছিলেন। পথে বিবিরপুকুর বাসস্ট্যান্ড এলাকার অদূরে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ফারহানা নিহত হয়। এ ছাড়া ফারুক ও তাঁর স্ত্রী জুলি আকতার আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।