শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মাটিবাহী ট্রাকের চাপায় আসিফ হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আসিফ উপজেলার রাধাকান্তপুর গ্রামের আজাহার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে আসিফ আরিচা এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিল। গতকাল বেলা আড়াইটার দিকে আসিফ সদর উদ্দিন ডিগ্রি কলেজের সামনে মহাসড়কের পাশে হাঁটছিল। এ সময় আরিচাগামী মাটিবাহী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়।