শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গতকাল মঙ্গলবার ভটভটি উল্টে কণা খাতুন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয় আরও তিনজন। কণা বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট গ্রামের কাইনছা শেখের মেয়ে। আহতরা ব্যক্তিরা হলেন সুঘাট গ্রামের শাহাদৎ হোসেন (২৫), নাঈম (১০) ও সোহান (১২)। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সুঘাট গ্রাম থেকে কিছু লোক বিয়ের দাওয়াত খেতে ভটভটিতে করে যমুনা নদীর পূর্ব পাড়ে যাচ্ছিলেন। ধুনটের বাকশাপাড়ায় গতিরোধকে ধাক্কা খেয়ে ভটভটিটি উল্টে যায়। ধুনট (বগুড়া) প্রতিনিধি|