শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (১৩) নামের একটি শিশু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার একই স্থানে গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্র নেওয়াজ মোর্শেদ মারা যান। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। বাসটি আটক করা হয়েছে।