প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার মোটরসাইকেলের ধাক্কায় শওকত আরা (৫) নামের একটি শিশু নিহত হয়েছে। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের মো. নুরের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে লেদা টাওয়ার স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শওকত আরাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।