শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে একটি ট্রাকের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের মধ্যে ঢুকে যায়। এ সময় ওই ট্রাকের ওপরে থাকা টিপু (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত টিপু গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের হেলাল গাজীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রাকটির সামনের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে টেকেরহাট বন্দরের ব্যবসায়ী হেলালের দোকানে ঢুকে যায়। এ সময় ওই ট্রাকের ওপরে থাকা শিশু টিপু দোকানের ঝাঁপের টিনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়।