প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলায় অটোরিকশার ধাক্কায় তামান্না নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে ডিমলা-সুটিবাড়ি সড়কের বড় জুম্মা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত তামান্না ডিমলা উপজেলা সদরের দক্ষিণ তিতপাড়া গ্রামের আনসার সদস্য ছামিনুর রহমানের মেয়ে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ডিমলা থানার ওসি রুহুল আমীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।