প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে গতকাল শনিবার রিকশাভ্যানের চাপায় অর্পিতা চন্দ্র (৪) নামের এক শিশু নিহত হয়েছে। অর্পিতা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাধুপাড়া গ্রামের তপন চন্দ্রের মেয়ে। তপন সপরিবারে টঙ্গী থাকেন। টঙ্গী মডেল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার সরকার বাড়ির রোডে অর্পিতা কয়েক শিশুর সঙ্গে খেলছিল। এ সময় একটি বালুবোঝাই রিকশা ভ্যানের চাপায় ঘটনাস্থলেই অর্পিতা নিহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা ভ্যানচালক আবদুল সাত্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় তপন বাদী হয়ে একটি মামলা করেছেন।