শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উপজেলার আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। বিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় সে নিহত হয়।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম মজুমদার বলেন, শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছে, তবে বাসটি জব্দ করা হয়েছে।