শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর এলাকায় গতকাল রোববার ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জেকলিন বেগম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। জেকলিন উপজেলার বন্দভাটপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে আহাম্মদনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা জেকলিনকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ব্যক্তিরা জেকলিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ময়নাতদন্ত ছাড়া ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।