শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল এলাকায় একটি ইটভাটার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ইয়াছিন নামের এক শিশু মারা গেছে। এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে এসটিডি নামের ইটভাটার জন্য ট্রাক্টরটি মাটি নিয়ে যাচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী গাগলাইল গ্রামের অটোচালক আয়াত আলীর ছেলে স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র ইয়াছিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে থানায় খবর দিলে পুলিশ সেটি জব্দ করে। তবে চালক পালিয়ে যান। কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।