শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের রামেরডাঙ্গা এলাকায় গতকাল বৃহস্পতিবার বালুবোঝাই ট্রাক্টরের চাপায় হৃদয় (৬) নামের এক শিশু নিহত হয়েছে। হৃদয় ওই এলাকার লতিফুল করিমের ছেলে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, রামেরডাঙ্গা এলাকায় করতোয়া নদীর পাড়ে হৃদয়সহ কয়েকজন শিশু খেলছিল। এ সময় নদীর পাড়ে বালুবোঝাই একটি ট্রাক্টর উল্টে যায়। এতে হৃদয় চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর বিষয়টি ওই হাসপাতালের চিকিৎসক এস এম মাহবুব উল আলম নিশ্চিত করেছেন। পঞ্চগড় প্রতিনিধি