প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইটবাহী বড় চাকার ট্রাক্টরের চাপায় রাতুল (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা পৌনে একটার দিকে উপজেলার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাতুল কৃষ্ণপুরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, ইটবাহী একটি বড় চাকার গাড়ি রাতুলকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। চালক ও গাড়ির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।