শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কোলারহাট-জামালপুর সড়কের খামার মাগুরা এলাকায় গত শুক্রবার কাভার্ড ভ্যানের চাপায় ছয় বছরের একটি শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সামিউল ইসলাম। সে খামার মাগুরা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় একটি জুট মিলের কাভার্ড ভ্যান আকস্মিকভাবে এসে সামিউলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকাবাসী শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ করে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি চেয়েছিল শিশুটির পরিবার। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।