শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুর উপজেলার যশপুর গ্রামে পাটকাঠির গাদার নিচে চাপা পড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিকা নামের এক বছর বয়সী এক শিশু মারা গেছে। শিশুটির বাবা জাহিদুল মোল্যা জানান, বাড়ির আঙিনায় পাটকাঠির গাদার পাশে খেলা করার সময় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মনিকার ওপর পাটকাঠির গাদা ভেঙে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাগুরা প্রতিনিধি