শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার জাহানপুর ইউনিয়নের যোথিষ্টিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিয়ামের চাচা আবদুল জব্বার জানান, সকাল আটটার দিকে সিয়াম প্রতিবেশী এনামুল হকের বাড়ির উঠানে খেলা করছিল। উঠানের এক পাশে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়া হচ্ছিল। এ সময় সিয়াম রিকশায় হাত দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।