শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের সাদুল্লাপুর উপজেলার বকশিগঞ্জ বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আবির উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামের আনারুল ইসলামের ছেলে। সাদুল্লাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে আবির বাড়ি থেকে তার বাবার হাত ধরে বকশিগঞ্জ বাজারে যাচ্ছিল। সে বকশিগঞ্জ বাজারে পৌঁছালে গাইবান্ধা থেকে ধাপেরহাটগামী ডিম বহনকারী একটি পিকআপ ভ্যান আবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় আনারুল ইসলাম অল্পের জন্য রক্ষা পান।