শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ায় লেগুনার চাপায় ফারদিন নামে সাত বছরের এক শিশু মারা গেছে। আশুলিয়ার গোয়ালবাড়ি এলাকায় গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ফারদিন গোয়ালবাড়ি এলাকার আতিকুর রহমানের ছেলে। আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে ফারদিন দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি লেগুনা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার এসআই কামরুল ইসলাম বলেন, ঘটনার পর চালক লেগুনা নিয়ে পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।