প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জেলা স্টেডিয়ামে গতকাল শুক্রবার নবান্ন মেলায় নাগরদোলায় চড়ার সময় মাথায় আঘাত পেয়ে রবিউল ইসলাম (১২) নামের একটি শিশু নিহত হয়েছে। শিশুটির বাবার নাম কিরণ মিয়া। তাঁরা সদর উপজেলার উত্তর ইসলামপুরে ভাড়া বাড়িতে থাকেন। গতকাল রাত সাড়ে সাতটার দিকে রবিউলকে নিয়ে তার বাবা কিরণ মিয়া নাগরদোলায় চড়েন। অসাবধানতাবশত রবিউল মাথা বের করলে গুরুতর আঘাত পায়। দ্রুত তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মো. ইউনুচ আলী ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।