শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ীর হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী এলাকায় গতকাল শুক্রবার ট্রলির চাপায় শরীফ মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরিফুল ইসলাম (১০) নামে অপর এক শিশুও আহত হয়। শরীফ হরিনাবাড়ী এলাকার আতোয়ার রহমানের ছেলে। হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নজরুল ইসলাম বলেন, আরিফুল দুপুরে শরীফকে বাইসাইকেলের পেছনে নিয়ে বাড়ি থেকে হরিনাবাড়ী বাজারের উদ্দেশে রওনা দেয়। বেলা একটার দিকে তারা হরিনাবাড়ী এলাকায় পৌঁছালে একটি ট্রলি বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ মারা যায়।