শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় মো. মহসিন (১২) নামের এক শিশু ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বাড়ি উপজেলার বাজগড্ডা এলাকায়। সে ওই গ্রামের মনু মিয়ার ছেলে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহসিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।