শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরতলির সতাল এলাকায় পাওয়ার টিলারের চাপায় এক শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ-চামড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম মো. মুজাহিদ (৬)। সে একই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পাওয়ার টিলারটি মুজাহিদকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এই অবস্থায় স্থানীয় লোকজন মুজাহিদকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।