শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের সাতপাড় পশ্চিমপাড়া তহশিল অফিসের সামনে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও নারীসহ কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। ওই শিশুর নাম জয়া সিকদার (৫)। সে মুকসুদপুরের গোয়াল গ্রামের নিত্যানন্দ সিকদারের মেয়ে। বৌলতলী পুলিশ ফাঁড়ির এএসআই আবু সাঈদ জানান, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর ও টেকেরহাট হাসপাতালে ভর্তি করেন।