শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিন্নি দাস (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াগাঁও গ্রামে বাড়ির সামীনা নিয়ে রমেন্দ্র দাস ও যিষ্ণু দাসের মধ্যে বিরোধ চলছে। গতকাল সকাল ১০টার দিকে রমেন্দ্র দাস বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলায় চালান। এ সময় প্রতিপক্ষের দায়ের কোপে রমেন্দ্র দাসের মেয়ে তিন্নি দাস ঘটনাস্থলেই মারা যায়।
সুনামগঞ্জ অফিস