শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় তাহমিনা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা মো. মুরাদ (৪০) ও মা ফাতেমা বেগম (৩০)। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে নবাবগঞ্জ পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার বাহ্রা গ্রামের বাসিন্দা মুরাদ ও তাঁর স্ত্রী অসুস্থ তাহমিনাকে চিকিৎসক দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি