শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামে সড়ক দুর্ঘটনায় নাহিদ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। সে গ্রামের মোহাম্মদ মিলনের ছেলে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাস্তা পার হওয়ার সময় নাহিদকে মনাকষা থেকে খাসের হাটগামী একটি বালুবোঝাই ট্রাক্টর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ