শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের বালাতলা বটতলায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিনভ্যানের ধাক্কায় প্রভাত বালা নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার শ্রীরামপুর গ্রামের সুকুমার বালার ছেলে। শিশুটি তার বাড়ির সামনে শ্রীরামপুর বালাপাড়া বটতলা এলাকায় সড়ক পার হচ্ছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঝাঁপাগামীি একটি ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।