শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুলের গুটলেতলা এলাকায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নছিমনের চাপায় এক শিশু নিহত হয়েছে। এলাকাবাসী জানান, হাবাসপোল গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে তানিয়া (৭) তার মা ও দাদির সঙ্গে কেশবপুরে আসছিল। সড়ক পার হওয়ার সময় যশোর থেকে আসা একটি নছিমন তাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।