শিশু নীলা হত্যায় চাচির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার আড়াই বছর বয়সী শিশু নীলা আক্তারকে হত্যার দায়ে চাচি শিউলি আক্তারকে (২৭) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। আজ রোববার বিকেল পাঁচটার দিকে কুমিল্লার বিশেষ আদালতের (জেলা ও দায়রা জজ আদালত) বিচারক মো. আকবর আলী শেখ এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া শিউলি আক্তার মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। নিহত শিশু নীলা আক্তার একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ১৮ জুলাই একটি মুঠোফোন চুরি হওয়া নিয়ে নীলার মায়ের সঙ্গে চাচি শিউলি আক্তারের বাগ্‌বিতণ্ডা হয়। পর দিন ১৯ জুলাই চাচি শিউলি আক্তার শিশু নীলাকে গলা টিপে হত্যা করেন। এরপর লাশ শোয়ার ঘরের খাটের নিচে গর্ত করে চাপা দিয়ে রাখেন। পরে পুলিশ শিশু নীলা আক্তারের মরদেহ খাটের নিচ থেকে মাটি খুঁড়ে উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহত শিশুর বাবা সুরুজ মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শিউলি আক্তারকে গ্রেপ্তার করে।
কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।