শিশু পরিবারে শিশুকে নির্যাতনের সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সরকারি শিশু পরিবারে ১৩ মাসের এক শিশুকে শারীরিক নির্যাতনের সত্যতা মিলেছে। আদালতের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এখন কারাগারে আছেন।
শিশুর মায়ের অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে ওই কর্মকর্তা তাঁর শিশুকে আদর করার নাম করে কোলে নিয়ে তিনতলায় ছাদে যান। পরে কান্না শুনে তিনি সন্তানকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরদিন ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ এহসানুল কবীরের কাছে নিয়ে গেলে তিনি ধর্ষণের আলামত পান। ১ মার্চ চিকিৎসাপত্রসহ ঘটনাটি তিনি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে জানান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। কিন্তু তিনি অভিযুক্ত ব্যক্তির পক্ষ নিয়ে তাঁকে ধমক দেন। পরে ৫ মার্চ শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরদিন পুলিশ ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।