শিশু পাচার মামলায় সাক্ষ্য গ্রহণ ১০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত যমজ শিশুর মা ও বাবার দাবিদার পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমানের বিরুদ্ধে দায়ের করা শিশু পাচার মামলার যুক্তিতর্ক শুনানি গতকাল মঙ্গলবার হয়নি।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজোয়ার রহমান বাদীপক্ষের দ্বিতীয় সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন করলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামসুল ইসলাম আবেদন মঞ্জুর করে আগামী ১০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।উপমহাপরিদর্শকের স্ত্রী আনোয়ারা আনিস আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাঁর অন্তর্বর্তীকালীন জামিনও মঞ্জুর করেন।