শিশু পাচার রোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুরু হয়েছে চার দিনের আলোকচিত্র প্রদর্শনী। ইটালির টেরিদেশ হোমস ও এক্সপোফোরাম জিএমবিএইচ-এর সহায়তায় জাগরণী চক্র ফাউন্ডেশন এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর উদ্বোধন করে করেন জামালপুুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবির আল আসাদ। এ উপলক্ষে লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জামালপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, মুক্তি সংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর প্রমুখ।