শিশু পাচারকারী সন্দেহে বিরামপুরে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে সাতটি শিশুকে ভারতে পাচারের চেষ্টায় জড়িত সন্দেহে আইজুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে হাকিমপুর থানা-পুলিশ গতকাল শুক্রবার বেলা ১১টায় হিলি রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, আইজুল ইসলাম গত ২৬ জানুয়ারি সাতটি শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বিরামপুর সীমান্তে নিয়ে আসেন। ৩০ জানুয়ারি পৌর এলাকার হাসপাতাল মোড় থেকে পুলিশ চার শিশুকে উদ্ধার করলেও বাকি তিন শিশুর খোঁজ এখনো পায়নি।পুলিশ জানায়, শিশুপাচারে সহায়তার অভিযোগে গত ১৬ মার্চ হিলি স্টেশন এলাকার ভাঙারি ব্যবসায়ী আলী হোসেনকে (৪৫) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আলী হোসেন পুলিশকে জানান, আইজুল সীমান্ত দিয়ে অনেক শিশু ভারতে পাচার করেছে। গত ৩০ জানুয়ারি সীমান্ত থেকে উদ্ধার হওয়া শিশুদের সে পাচার করতে ঢাকা থেকে এনেছিল। আলী হোসেন আইজুল ইসলামের সঙ্গে শিশুপাচারের কাজে জড়িত বলে স্বীকার করেন।