প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ১০ শিশুকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আটক শিশুরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কাছে পিকেটিং করছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের শেষ মুহূর্তে গতকাল সন্ধ্যার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা নামক স্থানে পিকেটিং করা হচ্ছে বলে তাঁরা সংবাদ পান। র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বেশ কিছু শিশু যানবাহন ভাঙচুর করছে। পরে তাঁরা ধাওয়া করে ১০ শিশুকে আটক করেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।